জামালপুরে ট্রেনে আগুন: শহর বিএনপির সভাপতিসহ গ্রেপ্তার ১১

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম

জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীকে প্রধান করে ৮১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

পরে পুলিশ অভিযান চালিয়ে আসামীদের ভেতর ১১ জনকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলজার হোসেন বলেন, সরিষাবাড়ী রেলষ্টেশন এলাকায় শনিবার রাতে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে সরকারি সম্পদে আগুন দিয়ে বিনষ্ট করার অভিযোগে রোববার রাতে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমকে প্রধান আসামী করে ৮১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। এ মামলার আসামীদের ধরতে গত রোববার রাত অবধি জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানে জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী খানসহ ১১ আসামীকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামীরা হলেন, মুনছের আলী (৩৬), বাবু মিয়া (৫৫), রমজান আলী (৩৫), রেজাউল করিম (৪৫), নজরুল ইসলাম (৩২), সুজন মিয়া (৩৪), রাজা মিয়া (২৬), আশিক মিয়া (১৯), মোরাদ হাসান (২৩), মোশারফ হোসেন ওরফে আকাশ (২৫)।

এ অগ্নি সংযোগের ঘটনায় রেলের প্রায় এক কোটি টাকা মূল্যের সম্পদ পুড়ে বিনষ্ট হয়ে গেছে বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন মামলার বাদি সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-সহকারি পরিদর্শক (এএসআই) আব্দুল কাদের।

শনিবার রাত সোয়া একটায় সরিষাবাড়ী রেলওয়ে ষ্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নি সংযোগ করা হয়। ট্রেন স্টেশন থেকে মুক্তিযোদ্ধা সংসদ মোড় পর্যন্ত গেলে ক, খ ও গ বগিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ সময় অন্য বগির আতঙ্কিত যাত্রীরা শিকল টেনে ট্রেন থামায়। এই ঘটনায় হুড়াহুড়ি করে নামতে গিয়ে চার জন যাত্রী আহত হয়। এসময় ট্রেনের তিনটি বগি পুরোপুরি বিনষ্ট হয়ে যায়। দমকল বাহিনীর দুটি ইউনিট প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এআর
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর