বিএনপি এলেও ভোট ২৮ জানুয়ারির মধ্যে: ইসি রাশেদা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম

বিএনপি নির্বাচনে আসার সিদ্ধান্ত নিলেও ভোট ২৮ জানুয়ারির মধ্যেই করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, সংবিধান অনুযায়ী এই সময়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

সোমবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ায় এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। 

বিএনপি বা অন্যান্য দল নির্বাচনে আসলে ইসি পুনরায় তফসিল ঘোষণা করার কথা বলেছেন। কতদিনের মধ্যে অন্যান্য দলসহ বিএনপি নির্বাচনে আসার ঘোষণা দিলে ইসি বিষয়টি বিবেচনা করবে- এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, আমরা চাই নিবন্ধন পাওয়া সব দল অংশগ্রহণ করুক। এই কারণে যারা নির্বাচনে আসতে চাচ্ছে না তাদের আহবান করছি।

গত ১৫ নভেম্বর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদদের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।

তফসিল ঘোষণার পর দেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগসহ অন্যান্য দলগুলো ভোটে অংশ নেয়ার কার্যক্রম শুরু করেছে।

কিন্তু তফসিল প্রত্যাখ্যান করে সরকার পতনের এক দাবিতে সহিংস রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি। নির্বাচন কমিশন থেকে বারবারই তাদের ভোটে ডাকা হলেও বিএনপি তাতে কান দিচ্ছে না।

ইসি রাশেদা বলেন, আমরা এখনও আশাবাদী যে ওনারা (বিএনপি) আসবেন। যদি আসেন তাহলে আমরা অবশ্যই বিবেচনায় নিবো। আসলে অবশ্যই আমাদের নির্বাচনী মেয়াদকালের মধ্যে আসতে হবে। তার বাইরে যাওয়া যাবে না। কোনোভাবেই ২৮ জানুয়ারির বাইরে যাওয়ার সুযোগ নেই। এটি সংবিধানের বিধান।  

এদিকে নির্বাচনে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা রাখার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আর কোনো কথা নেই আমাদের। কারণ সিসি ক্যামেরা দিলে ৪২ লাখ কক্ষে দিতে হবে। একসাথে এতগুলো ক্যামেরা স্থাপনের সক্ষমতা কোনো কোম্পানির নেই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।

প্রস্তুতি সভায় বগুড়া ছাড়াও সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটের জেলা রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

আরবিএস  
টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর