হিরো আলমের মনোনয়নপত্র বাতিল যে কারণে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:২৭ এএম

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রোববার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন বগুড়া জেলা প্রশাসক।

এ অবস্থায় ভুল শুধরে ফের মনোনয়ন নেওয়ার চেষ্টা করবেন এবং এজন্য প্রয়োজন হলে হাইকোর্টে যেতে হলেও যাবেন বলে জানিয়েছে হিরো আলম।

চারটি ভুলের কারণে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানা গেছে।

রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আশরাফুল হোসেন ওরফে হিরো আলম রাজনৈতিক দলের প্রার্থী হয়েও মনোনয়নপত্রে নিজেকে স্বতন্ত্র দাবি করেছেন। সেই ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মোট ভোটারের এক শতাংশ সমর্থন ফরমও তিনি জমা দেননি৷ মনোনয়নপত্রের হলফনামায় আশরাফুল হোসেন সম্পদের বিবরণী জমা দেননি৷ এছাড়াও তিনি মনোনয়নের হলফনামাতে স্বাক্ষরই করেননি। এজন্য তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অপরদিকে মনোনয়নপত্র বাতিলের পর হিরো আলম নিজের ভুল স্বীকার করে বলেন, মানুষ মাত্রই ভুল হয়। আমারও ভুল হয়েছে। আমি দেশের বাইরে ছিলাম। আমার উকিল দুইটা ভুল করেছেন। উকিল ভুল করা মানে আমিই দুইটা ভুল করেছি। হলফনামায় স্বাক্ষর ছিল না, এটা একটা ভুল ধরা হয়েছে। দ্বিতীয়ত ভুল করে স্বতন্ত্র প্রার্থীর ফরম পূরণ করা হয়।

তবে মনোনয়নপত্র বাতিল হওয়ায় দুশ্চিন্তার কারণ নেই বলে জানান তিনি।

হিরো আলম বলেন, সবাই জানেন আমার প্রার্থিতা বাতিল নতুন কিছু না। হলফনামায় স্বাক্ষর ইচ্ছা করলে তারা এখানে নিতে পারতো। আমি এখানে দিতে পারতাম। অন্য প্রার্থীরা এ বিষয়ে অবজেকশন করেছে, তাই আমাকে বাতিল করেছে। এটা এমন কিছু না।

‘আমাকে এর আগে যতবারই বাতিল করা হয়েছে, ততবারই আমি নিয়ে এসেছি। এবারও বাতিল করেছে। ইনশাআল্লাহ হিরো আলম ভোটের মাঠে থাকবে। আমি আবারও বৈধতা ছিনিয়ে আনার চেষ্টা করব। প্রয়োজনে আবারও হাইকোর্টে যাব। মানুষের ভালোবাসা নিয়ে নির্বাচনের মাঠে থাকব।’

এর আগে চলতি বছর বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন হিরো আলম। কিন্তু সেখানেও যাচাই-বাছাইয়ের সময় তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

ওই বাতিলের কারণ ছিল হিরো আলমের এক শতাংশ ভোটার তালিকায় গরমিল। পরে হাইকোর্ট থেকে প্রার্থিতার বৈধতা এনে নির্বাচন করেন।

তবে দুটি আসনেই পরাজয় হয় হিরো আলমের। পরবর্তীতে চলতি বছরের ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনেও অংশ নিয়েও পরাজিত হন তিনি। হারান জামানত।

২০১৮ সালের জাতীয় নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন হিরো আলম। যদিও পরে ‘অনিয়মের অভিযোগ তুলে’ নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

 

একাত্তর/আরএ
বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর