আচরণবিধি লঙ্ঘন, কারণ দর্শাতে হবে প্রতিমন্ত্রী ফরহাদকে

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:১৫ পিএম

সরকারি গাড়ি নিয়ে পুলিশ প্রহরায় নির্বাচনী এলাকায় গিয়ে জনসভায় যোগ দেওয়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে কারণ দশার্নোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলার নির্বাচন অনুসন্ধান কমিটি।

রোববার প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা মেহেরপুর-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ এইচ এম কবির হোসেন কারণ দর্শানোর নোটিশ দেন।

মঙ্গলবার দুপুর ১২টায় জেলা নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে প্রার্থীকে সশরীর অথবা তার মনোনীত প্রতিনিধিকে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী শনিবার মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজার বাসভবনের সামনে নির্বাচনী জনসভায় অংশ নেন। সভায় তিনি সরকারি গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে উপস্থিত হন, যা জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিমালা ২০০৮ এর বিধি ১২ ও ১৪(২) এর লঙ্ঘন।

নিয়ম অনুযায়ী ভোট গ্রহণের জন্য নির্ধারিত তিন সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা করা যায় না। দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। এর আগে ভোটের প্রচার চালানোর সুযোগ নেই

জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার ১৪ ধারার ১ এ বলা হয়েছে, সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি তার সরকারি কর্মসূচির সঙ্গে নির্বাচনী কর্মসূচি বা কর্মকাণ্ড যোগ করতে পারবেন না।

দশম ও একাদশ সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন ফরহাদ হোসেন। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে জয়ের পর তাকে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

কেএসএইচ
আদর্শ ও সংগঠনবিরোধী বক্তব্য দেয়ায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানকে শোকজ (কারণ দর্শানো) নোটিশ দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ।
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করে পরাজিত হওয়ার পর কুমিল্লায় এক উপজেলা ভাইস-চেয়ারম্যানকে কিল-ঘুষি দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্থগিত হওয়া একটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর