শ্লীলতাহানির প্রতিবাদ করায় মারধর, গ্রেপ্তার তিন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাগরদোলায় চড়ার সময় এক কিশোরীকে শ্লীলতাহানি ঘটনা ঘটেছে। এসময় প্রতিবাদ করায় ঐ কিশোরীর মা ও মামাকে মারধর করে বখাটেরা। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। 

শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্বাচল ১ নম্বর সেক্টর নীলা মার্কেট এলাকায় ঘটে এ ঘটনা।

গ্রেপ্তাররা হলেন- রাজধানীর খিলক্ষেত এলাকার আরাফাত হোসেন (১৮), নিশাত (২০) ও নাছির মিয়া (৪২)। 

রূপগঞ্জ থানার ওসি (ইন্টিলিজেন্ট) জিল্লুর রহমান জানান, বিজয় দিবস উপলক্ষে শনিবার রাতে জয়পুরহাট সদর এলাকার এক কিশোরী তার পরিবার নিয়ে পূর্বাচল নীলা মার্কেট এলাকায় ঘুরতে আসেন। রাত সাড়ে ১২ টারদিকে ওই কিশোরী নাগরদোলায় চড়েন। এসময় আরাফাত হোসেন নামে এক কিশোর তার পাশে বসে বিভিন্ন ধরনের অশ্লীল কথা বলেন। একপর্যায়ে আরাফাত ওই কিশোরীর শ্লীলতাহানি করেন। 

নাগরদোলা থেকে নেমে কিশোরী তার পরিবারকে ঘটনা জানালে, তারা আরাফাতকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আরাফাত, তার ভাই নিশাত ও বাবা নাছির কিশোরীর মা ও মামাকে পিটিয়ে রক্তাক্ত করেন। 

পরে পুলিশকে ঘটনা জানালে রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে রূপগঞ্জ থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।

রোববার দুপুরে গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ।

আরবিএস  
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর