এবার ডাসার থানার ওসি প্রত্যাহার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬ এএম

এক দিনের মাথায় মাদারীপুরের কালকিনি থানার পর এবার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। 

সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমানের সই করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছেন। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি দেন মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ডাসার থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ আসে। 

শনিবার মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা সিদ্দিকীর ঈগল মার্কার এক সমর্থক এসকেন্দার আলী খাঁকে (৬৮) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় এসকেন্দারের চাচাতো ভাই আবু বক্কর খাঁকেও কুপিয়ে জখম করা হয়।

এরপর গত বৃহস্পতিবার বিকেলে ঈগল মার্কার মিছিলে বোমা হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

পরপর দুটি ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হিসেবে দেখছে নির্বাচন কমিশন।

রোববার আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়।

মাদারীপুর-০৩ আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। অপরদিকে তার শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাহমিনা বেগম। 

এছাড়া এই আসনে আরও ছয় প্রার্থী রয়েছে। মাদারীপুর সদরের একাংশ, কালকিনি ও ডাসার উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-০৩ আসন।

আরবিএস  
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর