পাচারের সময় সীমান্ত থেকে আট স্বর্ণের বার উদ্ধার

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১২:৪৮ পিএম

ভারতে পাচারের সময় সাতক্ষীরার কালিয়ানী সীমান্তের বৈকারী এলাকা থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। তবে এসময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার রাতে বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্তের বৈকারী এলাকা দিয়ে চোরাকারবারিরা বাইসাইকেলে করে স্বর্ণ পাচার করছে, এমন তথ্যের ভিত্তিতে রোববার কালিয়ানী বিওপির নায়েক মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে অভিযানে নামে বিজিবি। এসময় বিজিবি সদস্যদের দেখে বাইসাইকেল ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ফেলে যাওয়া বাইসাইকেল তল্লাশি করে সিটের নিচে পাইপের ভেতরে থাকা আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

জব্দ করা স্বর্ণের ওজন ৯৩৩ কেজি ১২০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৮৬ লাখ টাকা।

স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লে. কর্নেল আশরাফুল হক। 

এআরএস
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
প্রায় সাত কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  
সাতক্ষীরা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর