থানা-দপ্তর দালালমুক্ত করার নির্দেশ রহমানের 

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৫:২৪ পিএম

প্রথমবারের মতো মন্ত্রী হওয়ার পর নিজের এলাকায় সফরে গিয়ে সেখানকার থানা ও বিভিন্ন দপ্তরগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

শুক্রবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়ায় নিজ বাসভবনে মধুখালী ও বোয়ালমারী উপজেলার থানা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় এ নির্দেশ দেন তিনি।

একইসঙ্গে আব্দুর রহমান দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, তার পক্ষে কেউ যেনো কোনো ধরনের সুপারিশ নিয়ে থানায় বা কোনো দপ্তরে না যায়।

‘আর সাধারণ মানুষরা থানায় বা দপ্তরে গিয়ে ন্যায় বিচার থেকে যেনো বঞ্চিত না হন। মানুষ যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত না হন সে বিষয়ে খেয়াল রাখতে হবে,’ বলেন তিনি।

এ সময় উপস্থিত কর্মকর্তারা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানান। 

আরবি
নারায়ণগঞ্জ জেলার সাত থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে। থানায় পুলিশের পাশাপাশি দায়িত্বে আছে সেনাবাহিনী ও আনসার সদস্যরা।
দালালের মাধ্যমে লিবিয়া হয়ে সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ডুবে নরসিংদীর এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিখোঁজ রয়েছেন আরও ১৩ যুবক।নিহত যুবক আব্দুল নবী রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর...
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে দুই দালালসহ সাত রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ নভেম্বর) ভোররাতে আটকৃতদের উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে, সোমবার রাত ১০টার...
মুন্সীগঞ্জ শ্রীনগরে রাস্তায় ফেলে যাওয়া এক বৃদ্ধের দায়িত্ব নিলেন শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোলাপাড়া মাদ্রাসার পাশ থেকে ফেলে যাওয়া বৃদ্ধ আঃ কাদের (৬৫) কে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর