রূপগঞ্জে ১২০০ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:৫২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১২০০ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। 

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও ও মিয়াবাড়ী এলাকায় তিনটি পয়েন্টে নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট  ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে তিতাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করেন।

এসময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক রাইজার ও ১ হাজার ফিট পাইপ।

তিতাসের  জোবিঅ-সোনারগাঁও অঞ্চলের ব্যবস্থাপক  প্রকৌশলী এরশাদ মাহমুদ জানান, দীর্ঘ দিন ধরে এক প্রভাবশালী মহল উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে ফায়দা লুটছে। তিতাস এসব সংযোগ সনাক্ত করে বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়ে আসছে। এর ধারাবাহিকতা বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেটে নেতৃত্বে ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও ও মিয়াবাড়ী এলাকায়  ৩ টি পয়েন্টে অভিযান চালিয়ে ১২০০ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।

 

এআর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর