নগ্ন ভিডিও ছড়িয়ে শ্রীঘরে প্রাক্তন স্বামী 

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৯:২৭ পিএম

রাজবাড়ীতে সতীনের সংসার করতে না চাওয়ায় সাবেক স্ত্রীর নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার অপরাধে সাবেক স্বামী জুয়েল শেখকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

গ্রেপ্তার জুয়েল শেখ রাজবাড়ী সদর উপজেলার মাধব লক্ষীকোল গ্রামের আক্কাছ আলীর ছেলে। বুধবার দুপুর আড়াইটার সময় তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে জুয়েল। 

তালাকপ্রাপ্ত ওই গৃহবধূ জানান, জুয়েল শেখের (৩৫) সাথে গত ৬ মাস আগে তার বিয়ে হয়। বিয়ের সময় তিনি জানতেন না জুয়েলের ঘরে আগেই স্ত্রী ছিল। বিষয়টি জানার পর থেকেই তাকে ছেড়ে চলে আসতে চাচ্ছিলেন তিনি। দাম্পত্য জীবন চলাকালে কৌশলে অজ্ঞাতসারে তাদের গোপন মুহূর্তের ভিডিও ধারন করে মোবাইলে সংরক্ষন করে রাখে জুয়েল। পরে ঐ গৃহবিধূ সতীনের ঘর করবেন না বলে গত ৭ জানুয়ারি জুয়েলকে তালাক দেন। 

তিনি আরও জানান, তালাক দেওয়ার পর থেকে তার সাথে সংসার করার জন্য নানাভাবে হুমকি ধামকি দিতে থাকতেন জুয়েল। তাতে রাজি না হওয়ায় জুয়েল তার ইমো আইডি দিয়ে কয়েকজনকে ধারণ করা স্থির ও ভিডিও ইমোতে পাঠায়। গত ৯ মার্চ বিকেল সাড়ে ৫টার সময় নিজ বাড়িতে থাকার সময় তাকে ফোন করে জানায় তার নগ্ন ছবি এবং ভিডিওচিত্র তার মোবাইল নাম্বারসহ ছড়িয়ে দেয়া হয়েছে।

বিষয়টি জানতে পেরে জুয়েল শেখকে ফোন করে ভুক্তভোগী এসব ভিডিও ও ছবি ছড়িয়ে দিতে নিষেধ করলে জুয়েল বলেন, তুমি যদি আমার সাথে সংসার না করো তাহলে তোমার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেবো।

এই ঘটনার পর ভুক্তভোগী মামলা দায়ের করেন।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান বলেন, বুধবার দুপুর আড়াইটার সময় রাজবাড়ী সদর থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করেন ভুক্তভোগী। ওই মামলার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই হাসানুর রহমানের নেতৃত্বে একটি টিম রাজবাড়ী সদর থানার মাধব লক্ষীকোল থেকে জুয়েল শেখকে গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে প্রেরণ করেন। আসামী ঘটনা স্বীকার করে স্বেচ্ছায় আদালতে জবানবন্দী প্রদান করেছেন। 

এআর
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর