কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় নছিমন চালক নিহত

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৬:৪৪ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এক নছিমন চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোবারকগঞ্জ সুগারমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নছিমন চালক রেজাউল ইসলাম সদর উপজেলার ভুটেরগাদি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, যশোর থেকে নছিমনে মুরগি নিয়ে ঝিনাইদহে যাচ্ছিলেন রেজাউল। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোবারকগঞ্জ সুগার মিলের সামনে পৌঁছালে পিছনদিক থেকে আসা একটি কাভার্ডভ্যান নছিমনটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার পাশে নছিমনটি উল্টে পড়ে গুরুতর আহত হন রেজাউল।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকাল আটটার দিকে তারা সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে জানতে সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক গায়েন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘাতক কাভার্ডভ্যানটি দুর্ঘটনার পর পালিয়ে গেছে। সেটিকে আটকের চেষ্টা চলছে।

 

একাত্তর/জো
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর