পুলিশ ফাঁড়িতে ডাকাতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৪:৩৬ পিএম

মাদারীপুরের শিবচরের দত্তপাড়া পুলিশ ফাঁড়িতে ডাকাতি মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা তোবারক শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় নিলখী ইউনিয়নের চরকামারকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিবচর থানার ওসি সুব্রত গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২০০০ সালে মাদারীপুরের শিবচরের দত্তপাড়া পুলিশ ফাঁড়িতে ডাকাতি করে অস্ত্র লুট করে পালিয়ে যায় পূর্ববাংলা সর্বহারা দলের সক্রিয় সদস্যরা। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করে। গোপন সংবাদের ভিত্তিতে নিলখী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি হরিদাস রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল, শুক্রবার সন্ধ্যায় নিলখী ইউনিয়নের চরকামারকান্দি এলাকার দুর্গম একটি চরে অভিযান চালিয়ে পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা তোবারক শিকদারকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার তোবারক শিকদার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামের বাসিন্দা। তার নামে শিবচরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরবিএস
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর