পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বন্যার কবলে সিলেট

আপডেট : ৩১ মে ২০২৪, ১২:০৫ পিএম

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বন্যার কবলে সিলেটের চার উপজেলার নিচু এলাকা। এরইমধ্যে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। অনেকেই বাড়িঘর ছেড়ে ঠাঁই নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। প্রশাসন বলছে, বন্যা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। বন্যা দুর্গতদের উদ্ধারে কাজ করছে বিজিবি।

পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে ডুবে আছে সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন গ্রাম। পানি ঢুকে পড়েছে গ্রামগুলোর বিভিন্ন প্রান্তে। 

বিপদসীমা অতিক্রম করেছে জেলার সুরমা, কুশিয়ারা, সারি ও ডাউকি নদীর পানি। জৈন্তাপুর ছাড়াও পানিতে ডুবে আছে গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা। তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। 

বন্যা দুর্গত চারটি উপজেলায় স্থানীয়দের উদ্ধারে কাজ শুরু করেছে বিজিবি। তাদের আনা হচ্ছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। তবে সব হারিয়ে দুর্ভোগে পড়েছেন বন্যাদুর্গতরা। 

এদিকে, সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর ভাঙা বাঁধ মেরামত ও বন্যা কবলিতদের উদ্ধারে কাজ শুরু হয়েছে। বিজিবি জানিয়েছে, বন্যা শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে। 

বিজিবি সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ১৫০ থেকে ২০০ জন মানুষকে আমরা উদ্ধার করেছি। এখনও অনেকে বাড়ি ছেড়ে আসতে চাচ্ছেন না। তবে আমরা এ উদ্ধার অভিযান অব্যাহত রাখবো।  

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, সুরমা কুশিয়ারাসহ সব নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। ভারতের মেঘালয়ে বৃষ্টি না থামলে পানি কমার সম্ভাবনা নেই।

সিলেট পানি উন্নয়ন বোর্ড দিপক রঞ্জন দাশ- নির্বাহী প্রকৌশলী বলেন, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার প্রায় দুই মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও সারি নদীর পানি বিপদসীমার এক মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।   

বন্যাদুর্গতদের নিরাপদে রাখতে চার উপজেলায় মোট ৪৭০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। 

আরবিএস
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর