দৌলতদিয়া ঘাটে আজও যাত্রীদের উপচে পড়া ভিড়

আপডেট : ৩১ জুলাই ২০২১, ১২:০১ পিএম

করোনা সংক্রমণ মোকাবেলায় চলমান কঠোর বিধিনিষেধের ৮ম দিনে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে কোনো যানজট না থাকলেও রয়েছে ভেঙ্গে ভেঙ্গে আসা যাত্রীদের উপচে পড়া ভিড়।

শনিবার (৩১ জুলাই) সকালেও দৌলতদিয়া ঘাটে মানুষের ভিড় অব্যাহত রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যাত্রীর সংখ্যা।   

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যাবস্থাপক মোঃ জামাল হোসেন জানান, শনিবার (৩১ জুলাই) ভোর থেকেই ব্যাটারি চালিত অটোরিকশা, মাহেন্দ্রসহ বিভিন্ন উপায়ে ঘাটে আসছে মানুষ। প্রতিটি ফেরিতে যানবাহনের চেয়ে বেশি যাত্রী পারাপার করা হচ্ছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে ৯টি ফেরি চলাচল করছে। 

আরও পড়ুন: কারখানা খুললেও গণপরিবহন বন্ধ, ভোগান্তি

সকালে দৌলতদিয়া ঘাটে দক্ষিনাঞ্চল থেকে আসা যাত্রীর চাপে ফেরি পারাপারে হিমসিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। বাড়তি মানুষের চাপে কোনো প্রকার স্বাস্থ্যবিধি বা সামাজিক দুরত্ব থাকছে না। কোনো কিছুর তোয়াক্কা করছেন না মানুষ। বিষয়টি দেখভালেও নেই কোনো নজরদারি।

যাত্রীরা বলছেন, তারা কেউ চাকরি রক্ষায় ছুটছেন আবার কেউ যাচ্ছেন কাজের সন্ধানে। কেউ ট্রাকে, কেউ অটোরিকশায় বা মোটরাসাইকেলে করে ঘাটে এসে পৌঁছেছেন তারা।


একাত্তর/আরবিএস  

রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর