লোকারণ্য বাংলাবাজার-শিমুলিয়া ঘাট, বাড়ানো হয়েছে ফেরি

আপডেট : ৩১ জুলাই ২০২১, ০৪:২৩ পিএম

কঠোর বিধিনিষেধের ৯ম দিনে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের চাপে বেসামাল হয়েছে পরিস্থিতি। ফেরিতে জরুরি গাড়ি ওঠাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে ফেরির সংখ্যা ৬ থেকে বাড়িয়ে ১০ করা হয়েছে।

শনিবার (৩১ জুলাই) বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবাজার ঘাট ম্যানেজার মো: সালাউদ্দিন।  

মো: সালাউদ্দিন বলেন, গার্মেন্টস কর্মীদের প্রচন্ড চাপ রয়েছে সকাল থেকে। এজন্য ফেরির সংখ্যা ৬ থেকে বাড়িয়ে ১০ করা হয়েছে। এরপরও প্রচন্ড চাপ রয়েছে ঘাটে। যাত্রীদের চাপের কারনে রোগীবাহী এম্বুলেন্স পর্যন্ত ফেরিতে ওঠানো যাচ্ছে না।  

বাংলাবাজার ফেরিঘাট ও লঞ্চঘাট সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে কঠোর বিধিনিষেধের কারণে এ নৌ-রুটে লঞ্চসহ অন্যান্য নৌযান বন্ধ রয়েছে। ফেরিতে স্বাস্থ্যবিধি মানার তেমন কোনো লক্ষণ নেই।  এদিকে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবং স্রোতের গতি বৃদ্ধি পাওয়ায় ফেরি পারাপারে দীর্ঘ সময় লাগছে।

image


এদিন যাত্রীরা কয়েকগুণ ভাড়া গুণে দুই ও তিন চাকার যানবাহনে দক্ষিনাঞ্চলের জেলাগুলো থেকে ঘাটে পৌঁছাচ্ছেন। বরিশাল, পটুয়াখালী, খুলনা, ফরিদপুর, মাদারীপুরসহ দক্ষিনাঞ্চলের জেলাগুলো থেকে মোটরসাইকেল, ইজিবাইক, থ্রী- হুইলারসহ হালকা যানবাহনে চড়ে ঘাটে আসছেন তারা। 

আরও পড়ুন: কামরাঙ্গীচরে বাসা থেকে ব্যবসায়ীর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার

এদিকে বৈরি আবহাওয়ার কারণে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় এখনো কয়েকশ' পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় উভয় ঘাটে আটকে আছে। 


একাত্তর/আরবিএস  

সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
মাদারীপুর কোল্ড স্টোরেজে প্রায় ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর