মাদারীপুরে দুই শিশুকে হত্যার অভিযোগ, মা আটক

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৯:০০ পিএম

মাদারীপুরে দুই শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা তাহমিনা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তিনি মানসিক ভারসাম্যহীন বলে দাবি পরিবারের।  

বুধবার বিকেলে মাদারীপুর শহরের লঞ্চঘাট বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী হালিম খানের সাথে পারিবারিক কলহের জেরে তাহমিনা আক্তার বালুর মাঠ এলাকায় তার বাবা তারা মিয়ার বাড়িতে এসে থাকছিলেন। এই দম্পত্তির দুই শিশু সন্তান তিন বছর বয়সী জান্নাত ও এক বছর বয়সী মেহেরাজ তার মায়ের সাথেই থাকতো। এরইমধ্যে তাহমিনা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তার চিকিৎসা চলছিলো বলে দাবি পরিবারের।  

বুধবার দুপুরে তাহমিনার মা ছাদে কাপড় শুকাতে গেলে, তাহমিনা তার দুই শিশুকে নিয়ে একটি ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। এসময় পরিবারের লোকজনের সন্দেহ হলে তারা দরজা খোলার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে তারা পুলিশকে খবর দেয়।

পরে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে মশারি টাঙানো অবস্থায় বিছানার ওপর দুই শিশুর মরদেহ নিয়ে মাকে বসে থাকতে দেখে। দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচ এম সালাউদ্দিন জানান, মা তাহমিনা আক্তারকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরবিএস
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর