‘জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ জরুরি’

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১১:১৮ পিএম

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ করা জরুরি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষ রোপন করলে জনসচেতনতার পাশাপাশি আগামী দিনের সবুজায়নেও অবদান রাখবে।

শুক্রবার সকালে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলে বৃক্ষ রোপণ করে এসব কথা বলেন কোরিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শাহাব উদ্দিন খান।

বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন কেবিসিসিআই সভাপতি এবং বাংলাদেশে কোরিয়ান সম্প্রদায়ের সভাপতি ইয়ং ওহ ইউ।

অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং কেবিসিসিআইয়ের উপদেষ্টা মোস্তফা কামাল বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ।

কোরিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি শাহাব উদ্দিন খান বলেন, বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও এভাবে গাছ লাগিয়ে আমরা সবাইকে বৃক্ষ রোপনে উৎসাহ দিবো। দেশের পরিবেশ, বিশ্বের পরিবেশকে সুন্দর রাখতে কাজ করে যাচ্ছি আমরা।

মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, আমি সবাইকে নিজ নিজ জায়গা থেকে জলবায়ু পরিবর্তনের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানাই।

 

একাত্তর/আরএ
সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেস টিস্যু কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঢাকা, নারায়ণগঞ্জ এবং কোম্পানির নিজস্ব ফায়ার ইউনিটসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টা...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঢাকা, সোনারগাঁ ,নারায়ণগঞ্জ, ডেমরা, কাঁচপুর, গজারিয়া, বন্দর, কোম্পানির নিজস্বসহ ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট...
কুমিল্লায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। ব্যবসা প্রতিষ্ঠানটি পক্ষ থেকে জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ১৮ হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 
রাজশাহীসহ উত্তরের জেলাগুলোর উপর দিয়ে বইছে তীব্র তাপদাহ। মধ্য এপ্রিল থেকে চলমান এই তাপদাহের কারণ হিসেবে, অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর পরিবর্তন অন্যতম বলছেন পরিবেশ বিজ্ঞানীরা।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর