রংপুরে হত্যা মামলা, শেখ হাসিনা-রেহানাসহ আসামি ৩৫১ 

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৬:২৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় এক মাস পর আদালতে হত্যা মামলার আবেদন করেছেন তার স্ত্রী জিতু বেগম। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৫১ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে অন্তত ৩০০ জনকে।

মঙ্গলবার বিকেলে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজু আহমেদ বাবুর আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে কোতোয়ালি থানাকে তদন্ত কার্যক্রম শুরুর আদেশ দেন।

অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন বকুল মামলার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গত ১৯ জুলাই রংপুর মহানগরীর সিটি বাজার, রামমোহন মার্কেট ও কৈলাশ রঞ্জন স্কুল সড়ক এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে পুলিশসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নির্বিচারে গুলি চালিয়েছিল। ওইদিন পুলিশের গুলিতে সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, নাঈমুল ইসলাম খান, রাশেদ খান মেনন, মোহাম্মদ এ আরাফাত, অপু উকিল, সাবেক এমপি আহসানুল হক চৌধুরী ডিউক, জাকির হোসেন সরকার, আসাদুজ্জামান বাবলু, বদরগঞ্জ পৌর মেয়র টুটুল চৌধুরী, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ৮ পুলিশ কর্মকর্তা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ ছাড়াও অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলাটি গ্রহণ করে মেট্রোপলিটন কোতোয়ালি থানাকে মামলা রেকর্ড করার নির্দেশ দেন আদালত। এ নিয়ে রংপুরে মোট পাঁচটি হত্যা মামলা দায়ের হয়েছে। এর মধ্যে চারটিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাকাণ্ডের ঘটনায় হুকুমের আসামি করা হয়েছে।

এআর
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ও ছাত্রদল সমর্থিত ‘জুলাই ফাইটার্স’-এর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উত্তেজনা অব্যাহত রয়েছে। একদিন আগের সংঘাতের জেরে দুই পক্ষই আলাদা...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর