পুলিশ কর্মকর্তা সোহেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১২:২৯ এএম

প্রতারণার মামলায় সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সোহেল উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এই আদেশ দেন। আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন সোহেল উদ্দিনের সাবেক স্ত্রী রিফাত জাহান।

এ ঘটনায় সোহেল উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। তিনি কুড়িগ্রামের রৌমারী পুলিশ সার্কেলে কর্মরত ছিলেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদী রিফাত জাহানের সাথে ২০২২ সালের ৩০ এপ্রিল সোহেল উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পরে সোহেল উদ্দিন তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করলে রিফাত তার স্বামী সোহেল উদ্দিনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে যৌতুকের মামলা করেন।

সোহেল উদ্দিন এতে ক্ষুব্ধ হয়ে রিফাতকে তালাক দেন। কিন্তু জালিয়াতির মাধ্যমে ডাক রশিদ বানিয়ে সোহেল উদ্দিন রিফাতকে তালাকের নোটিশ পাঠালে রিফাত জালিয়াতির আরেকটা মামলা করেন। এছাড়া রিফাতকে মারধরের অভিযোগে সোহেল উদ্দিন এর বিরুদ্ধে আরেকটি মামলা করেন রিফাত।

 গত ২৫ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসে রিফাতকে মামলা তিনটি প্রত্যাহার করতে বলে সোহেল জানান, মামলাগুলো প্রত্যাহার করলে তিনি ওইদিনই রিফাতকে ফের বিয়ে করবেন।

এসময় সোহেল উদ্দিন রিফাতকে একটি বিয়ের শাড়ি দেন। রিফাত আসামি সোহেল উদ্দিনের কথা বিশ্বাস করে ওইদিন মামলা তিনটি তিন আদালত থেকে প্রত্যাহার করে নেন।

মামলা প্রত্যাহারের পর সোহেল উদ্দিন ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অঙ্গন থেকে কৌশলে পালিয়ে যান। পরে তিনি আর রিফাতের সঙ্গে যোগাযোগ করেননি।

বাদী পক্ষে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট আনোয়ারুল কবীর বাবুল।

একাত্তর/আরএ
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর