স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, দুমকিতে গ্রেপ্তার সেই আনিছ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রী ও শিশু কন্যাকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি নুরুজ্জামান আনিছকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

সোমবার রাতে পটুয়াখালীর দুমকি থানাধীন আঙ্গারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে নুরুজ্জামানকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব। 

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গত ৬ সেপ্টেম্বর উপজেলার তেতলাবো এলাকায় পরকীয়া সন্দেহে স্ত্রী রোকসানার সাথে ঝগড়া হয় স্বামী গার্মেন্টসকর্মী নুরুজ্জামান আনিছের। এর জের ধরে ৭ সেপ্টেম্বর ভোররাতে স্ত্রী রোকসানাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তার স্বামী। এসময় পাঁচ বছরের শিশু জান্নাত কান্নাকাটি করলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। পরে ওইদিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু কন্যা জান্নাত। 

এ ঘটনায় নিহত রোকসানার বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ঘাতক নুরুজ্জামান আনিছ।

সোমবার রাতে র‌্যাব-৮ ও ১১ যৌথ অভিযান চালিয়ে পটুয়াখালীর দুমকি থানাধীন আঙ্গারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার নুরুজ্জামান আনিছকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব।

আরবিএস
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর