চিলাহাটি স্টেশনে এলো ভারতের আরেকটি পণ্যবাহী ট্রেন

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ০৮:৩৪ পিএম

উনিশটি ওয়াগানে ১ হাজার ১২২ মেট্রিক টন পাথর নিয়ে নীলফামারীর চিলাহাটি স্টেশনে এলো আরো একটি ভারতীয় পণ্যবাহী ট্রেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ভারতের হলদিবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দুপুর ১টায় চিলাহাটি স্টেশনে পৌঁছে ভারতের ওই পণ্যবাহি ট্রেনটি। 

এরপর  ইমিগ্রেশন শেষে পাথর বোঝাই ওয়াগনগুলো রেখে হলদিবাড়ীর উদ্দেশ্যে দুপুর পৌনে দু’টার দিকে ভারতীয় রেলওয়ে ইঞ্জিনটি চিলাহাটি স্টেশন ত্যাগ করে বলে নিশ্চিত করেন চিলাহাটি রেলওয়ে স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম।

তিনি জানান, ‘‘চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ উদ্বোধনের সাড়ে সাত মাস পর গত ১ আগস্ট ভারতের উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ডামডিম স্টেশন থেকে পাথর বোঝাই প্রথম পণ্যবাহী ট্রেনটি হলদিবাড়ী-চিলাহাটি রেলপথ দিয়ে নীলফামারীর চিলাহাটি স্টেশনে পৌঁছে। পণ্যবাহী ট্রেনের ৪০টি ওয়াগনে দুই হাজার ২৮৫ দশমিক ২০ মেট্রিকটন পাথর আসে। 

বৃহস্পতিবার একই ভাবে ১৯টি ওয়াগানে ১ হাজার ১২২ মেট্রিক টন পাথর নিয়ে নীলফামারীর চিলাহাটি স্টেশনে এলো আরো একটি ভারতীয় পণ্যবাহি ট্রেন। এ নিয়ে ভারতের দু’টি পণ্যবাহী ট্রেন হলদিবাড়ী হয়ে চিলাহাটি আসলো। 

ভারত থেকে এসব পাথর আমদানি করেছে চায়না সেভেন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষে সিএ-এফ এজেন্ট খান এন্ড সন্স এজেন্সি।’’

আরও পড়ুন: শরণখোলায় আমন চাষীদের মাঝে হাহাকার

ব্রিটিশ আমল থেকে অবিভক্ত ভারতের এই অঞ্চলে যোগাযোগের অন্যতম প্রধান রেলপথ ছিল হলদিবাড়ী-চিলাহাটি রেলপথ। এই পথ দিয়ে দার্জিলিং থেকে খুলনা হয়ে কলকাতা পর্যন্ত একাধিক পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেন চলাচল করতো।

১৯৪৭ সালে দেশভাগের পর ভারত ও তৎকালীন পূর্বপাকিস্তানের মধ্যে চলাচলের পথ ছিল চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ। পাক-ভারত যুদ্ধের সময় ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর চিলাহাটি-হলদিবাড়ী রেলপথটি বন্ধ হয়ে যায়। সেই থেকে স্থবির হয়ে পড়ে নীলফামারীসহ আশপাশের জেলার ব্যবসা-বাণিজ্য। 

তখন থেকেই ব্যবসায়ীসহ এলাকার মানুষের দাবি ছিল পুনরায় এই রেলপথ চালু করার। এই দাবিতে কয়েক দশক থেকে জেলা শহরসহ বিভিন্ন  উপজেলায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে জেলা ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। 

ওই দাবির প্রেক্ষিতে দীর্ঘ ৫৫ বছর পর পুনরায় রেলপথটি চালুর উদ্যোগ নেয় দু’দেশের সরকার।

দীর্ঘ ৫৫ বছর বন্ধ থাকার পর ২০২০ সালের ১৭ ডিসেম্বর হলদিবাড়ি-চিলাহাটি রেলপথে পণ্যবাহী ট্রেন এবং চলতি বছরের ২৭ মার্চ একই রুটে যাত্রীবাহী ‘মিতালী’ এক্সপ্রেস ট্রেন চলাচলের উদ্বোধন করেন দু’দেশের প্রধানমন্ত্রী।

১ আগস্ট থেকে এই রেলপথে পণ্যবাহী ট্রেন নিয়মিত চলাচল শুরু হলেও মহামারি করোনার কারণে বর্তমানে বন্ধ রয়েছে যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচল বলে জানায় রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। 


একাত্তর/এসজে 


ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারতে আটক ৩৩ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দেওয়া হয়েছে।
চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন থেকে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শনিবার (২০ ডিসেম্বর) হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)-এর ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর