চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের 

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১০:৫৪ এএম

চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাত ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ইপিজেড-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোকতার (২৮) ও রুবেল (৩৬)। তারা নগরের সদরঘাট থানার মাদারবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ইপিজেড থানার ওসি মোহাম্মদ আখতারুজ্জামান গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা দুজন ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এআর
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বুধবার দেশের কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলের আগেই একাধিক পিলারে ফাটল ধরা পড়েছে।
চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণের জন্য নগরীর সবচেয়ে সুন্দর সড়কে শতাধিক গাছ কাটার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ। গাছ কাটতে বন বিভাগ অনুমতি দিলেও এখনও অনুমতি...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর