ফতুল্লায় শিল্পপতির বাড়িতে ডাকাতি

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৩:১২ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিল্পপতি রেজাউল করিম মালার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারীরা মুখোশ পরে জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। পরে তারা মালার ছেলে ও স্ত্রীর হাত পা-বেধে পিটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ৭ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে।

ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। যাতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার দিনগত ভোররাতে ফতুল্লার সস্তাপুরের গাবতলা এলাকায় ঢাকা টেক্সটাইলের মালিকের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালা জানান, ভোররাতে দোতলা বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে মুখোশ পড়া ৬ থেকে ৭ জন ডাকাত ঘরে ঢোকে। ডাকাতদের এক জনের হাতে পিস্তল এবং অন্যদের হাতে ধারালো ছুরি ছিলো। এছাড়া ঘরের বাইরেও ডাকাত দলের সদস্যরা পাহারায় ছিলেন।

মালা জানান, ডাকাতরা প্রথমে তার ছেলে আলাউদ্দিনের ঘরে ঢুকে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে তার স্ত্রী চিৎকার দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করে।

পরে আলাউদ্দিনের স্ত্রী নাসরিন আক্তারের গলা ও আঙ্গুল থেকে অলংকার ও আলমারি থেকে স্বর্ণালংকারসহ ৪০ ভরি স্বর্ণ লুট করে ডাকাতরা। এরপর নিচতলার আলমারি ভেঙে নগদ ৭ লাখ টাকা লুট করে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর