সোনার বার লুট করে গ্রেপ্তার ডিবি পুলিশের ছয় কর্তা

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১০:২৯ এএম

ব্যবসায়ীকে আটক করে ২০টি সোনার বার লুট করার অভিযোগে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শকসহ ছয় কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বুধবার কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদেরকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খানের আদালতে তোলা হয়। তদন্ত কর্মকর্তা মনির হোসেন তাদের পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত প্রধান আসামি ডিবির ওসি সাইফুল ইসলামকে চারদিন ও বাকি আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (১০ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তারের কথা জানান ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী।

গ্রেপ্তারকৃত ছয় কর্মকর্তা হলেন- ফেনী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. সাইফুল ইসলাম, তিন জন উপ-পরিদর্শক (এসআই) মোতাহার হোসেন, নুরুল হক ও মিজানুর রহমান এবং দুই জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।

জানা যায়, চট্টগ্রাম শহরের হাজারী গলির  স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস গত রোববার বিকেলে ২০টি সোনার বার নিয়ে ঢাকা যাচ্ছিলেন। ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার ফতেহপুর রেলওয়ে ওভারপাস এলাকায় পৌঁছলে ডিবি পুলিশ গাড়ি থামিয়ে তাকে আটক করে এবং সোনার বারগুলো ছিনিয়ে নেওয়া হয়। 

আরও পড়ুন: পাহাড় ধসে বাঘাইছড়ি-দীঘিনালা যান চলাচল বন্ধ

পরবর্তীতে এ ঘটনায় সোমবার ফেনী সদর মডেল থানায় ব্যবসায়ী গোপাল কান্তি দাস মামলা করেন। এর প্রেক্ষিতে বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ। পরে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ডিবির ওই ছয় কর্মকর্তাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। 

ফেনীর পুলিশ সুপার নূরুন্নবী জানান, ঘটনার তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসময় অভিযোগকারী চারজনকে শনাক্ত করে। এই চারজনকে জিজ্ঞাসাবাদ করে অপর দুইজনকেও গ্রেপ্তার করা হয়।  

এদিকে ব্যবসায়ী গোপাল কান্তি দাস জানান, ২০টি সোনার বারের বাজারমূল্য ১ কোটি ২৪ লাখ টাকা। 

একাত্তর/আরএইচ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
কেরানীগঞ্জে ডি‌বি পুলিশ পরিচয়ে অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই ও দস্যুতাসহ নানা অপরাধে অভিযুক্ত ডিবি পুলিশের ভুয়া ওসিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ।
কুমিল্লার গোবিন্দপুরে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। সোমবার বিকাল তিনটার দিকে গোবিন্দপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। 
মাদারীপুরে মোটরসাইকেল চালক শাহাদাত ঘরামী (২৮) হত্যা মামলায় ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থাদণ্ডাদেশ দেয়া হয়েছে। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর