কক্সবাজারে বন্যহাতির আক্রমণে ব্যবসায়ী নিহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫ পিএম

কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমণে পদপিষ্ট হয়ে আব্দুল হক (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শনিবার ভোরে রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের পাঞ্জেখানা-সোনাইছড়ি সড়কের চিকনছড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল হক রামুর রাজারকূল ইউনিয়নের ঢালারমুখ এলাকা মোহাম্মদ হোসেন ওরফে মাদুর ছেলে। তিনি ঢালারমুখ নয়াপাড়া সমাজ কমিটির সভাপতি।

স্থানীয়দের বরাতে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, ভোরে আব্দুল হক ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হন। পরে নাইক্ষ্যংছড়ি সোনাইছড়িতে ধান আনতে চিকনছড়ি এলাকায় পৌঁছলে একদল বন্যহাতির সম্মুখে পড়েন। এসময় হাতির আক্রমণে পদপিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত ব্যবস্থা নেওয়ার পর মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরবিএস
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর