লক্ষ্মীপুরে সিএনজি চালকদের মারধরে তিন পুলিশ হাসপাতালে

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৬:৩৭ পিএম

লক্ষ্মীপুরে সড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় সিএনজি চালকদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের বাগবাড়ি এলাকার মেঘনা সড়কে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- পুলিশের সহকারী উপ-পরিদর্শক সবুজ মিয়া, ট্রাফিক পুলিশ কনস্টেবল ঝুটন ভট্টাচার্য, টারজান বড়ুয়া। এদিকে এ ঘটনায় একজন সিএনজি চালকও আহত হয়েছেন।    

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফিটনেস ও লাইসেন্সবিহীন সিএনজিসহ সড়কে বিভিন্ন পরিবহনের বিরুদ্ধে বুধবার সকাল থেকে শহরের বাগবাড়ি এলাকার মেঘনা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে পুলিশ। এসময় বৈধ কাগজপত্র না থাকায় কয়েকটি সিএনজি জব্দ করা হয়। 

এ ঘটনার জেরে সিএনজি চালকরা বিক্ষুব্ধ হয়ে ট্রাফিক পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশের সহকারী উপ-পরিদর্শক সবুজ মিয়া, ট্রাফিক পুলিশ কনস্টেবল ঝুটন ভট্টাচার্য, টারজান বড়ুয়া আহত হন। পরে সিএনজি চালকরা লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে এক ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সিএনজি অটোরিকশাচালকদের দাবি, দীর্ঘদিন ধরে সড়কে চলাচলের জন্য তাদের মাসোহারা দিতে হয়। অভিযানের নামে ট্রাফিক পুলিশ তাদের কাছ থেকে নানা অজুহাতে অর্থ আদায় করে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা আটক করায় তারা ক্ষুব্ধ হয়ে হামলা চালায়। 

তারা আরও জানান, অভিযানের নামে সড়কে তাদের কাছ থেকে বিভিন্ন সময় গাড়ি আটকে টাকা আদায় করা হয়। আজ কোনো অজুহাত ছাড়াই কয়েকটি সিএনজি আটক করে মামলা দেয় ট্রাফিক পুলিশ। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটে।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) প্রশান্ত কুমার দাস বলেন, ফিটনেস ও লাইসেন্সবিহীন পরিবহনের বিরুদ্ধে অভিযান চালানোর সময় ট্রাফিক পুলিশের ওপর হামলা চালান চালকরা। এতে তিন পুলিশ সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কি কারণে পুলিশের ওপর হামলা হয়েছে সেটা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

আরবিএস
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
চেক চুরি ও সই জালিয়াতির মাধ্যমে ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের চেষ্টার চাঞ্চল্যকর মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর