রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১০:৫৮ এএম

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেলো ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে পাঁচ জন মারা গেছেন। কোভিড নেগেটিভ হওয়ার পরেও অন্য জটিলতায় আরও একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন ও চাঁপাইনবাবগঞ্জের দুইজন রয়েছেন। 

আরও পড়ুন: বগুড়ার বানিয়াজান স্পারে ১১ দিনে তিনবার ধস

রামেক পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে করোনা আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। বর্তমানে হাসপাতালটিতে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ২৮৯ জন।

এদিকে, দুই ল্যাবে জেলার মোট ৩৪৭টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছেন ৫৩ জন। শতকরার হিসেবে এ হার ১৫ দশমিক ২৭ শতাংশ, যা আগের দিনের তুলনায় ৮ দশমিক ৭৩ শতাংশ কম।

রামেক পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে করোনা আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। বর্তমানে হাসপাতালটিতে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ২৮৯ জন।

এদিকে, দুই ল্যাবে জেলার মোট ৩৪৭টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছেন ৫৩ জন। শতকরার হিসেবে এ হার ১৫ দশমিক ২৭ শতাংশ, যা আগের দিনের তুলনায় ৮ দশমিক ৭৩ শতাংশ কম।

একাত্তর/এসজে 

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গে নতুন করে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।
মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
চিকিৎসা করাতে নিয়ে এসে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নবজাতককে রেখে পালিয়ে গেছেন বাবা-মা পরিচয় দেয়া শিশুটির অভিভাবক। চার দিন পার হলেও কেউ শিশুটির খোঁজ নিতে আসেনি। বাধ্য হয়ে হাসপাতালের নার্সরা...
করোনার মহামারী ভাগ্য বদলে দিয়েছে লালমনিরহাটের কম্পিউটার প্রকৌশলী মাসুদ রানার। শহর ছেড়ে নিজ গ্রামে ফিরে মাচা পদ্ধতিতে তরমুজ চাষ করে সাড়া ফেলেছেন তিনি। বছর ঘুরতেই দেখেছেন সফলতার মুখ। এখন তাকে...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর