করোনায় প্রকৌশলী থেকে সফল চাষি মাসুদ রানা

আপডেট : ২৭ মে ২০২৩, ০৪:৩৯ পিএম

করোনার মহামারী ভাগ্য বদলে দিয়েছে লালমনিরহাটের কম্পিউটার প্রকৌশলী মাসুদ রানার। শহর ছেড়ে নিজ গ্রামে ফিরে মাচা পদ্ধতিতে তরমুজ চাষ করে সাড়া ফেলেছেন তিনি। 

বছর ঘুরতেই দেখেছেন সফলতার মুখ। এখন তাকে দেখে উৎসাহিত হয়েছেন জেলার অনেক মানুষ। তিনিও পথ দেখাচ্ছেন জেলার অনেক যুবককে। 

সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া গ্রামের বাসিন্দা মাসুদ রানা। কম্পিউটার সাইন্সে পড়াশুনা করে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। 

২০১৯ সালের শেষের দিকে করোনা ভাইরাস মহামারীর শুরুতেই লকডাউনে চাকরি হারিয়ে স্ত্রী-সন্তান নিয়ে ফিরে আসেন নিজ গ্রামে।

বাবার দেয়া এক টুকরো পতিত জমিতে মাচা পেতে, ৮টি বেড ১৬টি ক্যানেলে শুরু করেন উন্নত জাতের তরমুজ চাষ। খরচ হয় ১৩ হাজার টাকা। 

এরপর চার ধাপে তরমুজ বিক্রি করেন ২০ হাজার টাকা। এখনো ৩০ থেকে ৪০ হাজার টাকার তরমুজ রয়েছে গাছে। 

এমন পদ্ধতিতে তরমুজ চাষ লাভজনক হওয়ায় তার জমি দেখতে আসেন অনেকেই। তরমুজ কিনে নিয়ে যায় জেলার বিভিন্ন এলাকার পাইকাররা।

আরও পড়ুন: চক্রের কারণে ন্যায্যমূল্য পাচ্ছে না পঞ্চগড়ের চা চাষিরা

স্থানীয় কৃষি কর্মকর্তা বলছেন, বাড়ির চারপাশে জমি পতিত ফেলে না রেখে বিভিন্ন সবজি আর ফসলের চাষে সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে। 

তিনি আরো বলেন, মাচা পদ্ধতিতে তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। বর্ষা মৌসুমেও এ পদ্ধতিতে তরমুজ চাষ করা যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। 


একাত্তর/এসজে 

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে এক যুবককে মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয় গ্রামবাসীদের...
লালমনিরহাটের সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চোরাবালিতে তালিয়ে যাওয়ার সময় ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড়ো ভাইও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। 
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
মিড ডে মিল কোনো অনুগ্রহ বা দয়া নয়, বরং এটি বিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিটি শিশুর মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর