রূপগঞ্জে পুলিশকে মারধর: আরও পাঁচ সিএনজি চালক গ্রেপ্তার

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৫:২৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর সিএনজি চালকদের হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত আরও পাঁচ সিএনজি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সিএনজি চালক জুয়েল, সবুজ, বিপুল, তুহিন ও শহিদুল্যাহ মিয়া।

এর আগে বুধবার দিনগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিলো। 

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, বুধবার সকালে পূর্বাচলের তিনশ’ ফিট সড়কের কুড়িল বিশ্বরোড এলাকায় সড়কে চলাচলরত সিএনজি চালকদের কাছ থেকে বিআরটিসি বাসের ঠিকাদারের কাজে নিয়োজিত রাকিব ও জিহাদের নেতৃত্বে মাসিক ৩ থেকে ৪ হাজার টাকা মাসোহারা দাবি করা হয়।

এর প্রতিবাদে সিএনজি চালকেরা তিনশ’ ফি সড়কের কাঞ্চন সেতুর পশ্চিমপাড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পূর্বাচল চায়না ক্যাম্প থেকে পুলিশ ঘটনাস্থলো এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিক্ষুব্ধ সিএনজি চালকেরা পুলিশের এসআই আবু ছাইম ও কনস্টেবল বাচ্চু মিয়াকে মারধর করেন। 

এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই ফরহাদ হোসেন বাদী হয়ে ২১ জন নামীয়সহ আরও অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এরপর পুলিশ বৃহস্পতিবার  রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিএনজি চালক জুয়েল, সবুজ, বিপুল, তুহিন ও শহিদুল্যাহ মিয়াকে গ্রেপ্তার করে।

শুক্রবার দুপুরে গ্রেপ্তার জুয়েলকে দশদিনের ও বাকিদের চারদিনের রিমান্ডে নেয়ার আবেদন করে নারায়ণগঞ্জ আদালতে তোলা হয়েছে। 

আরবিএস
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর