উদ্ধার হওয়া মাদক ১৫ লাখে বিক্রি, অভিযোগে দুই ওসি বদলি

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১০:০০ পিএম

পুলিশের অভিযানে উদ্ধার হওয়া মাদক প্রায় ১৫ লাখ টাকায় বিক্রি করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নরসিংদী গোয়েন্দা (ডিবি) পুলিশে ওসি মো. কামরুজ্জামানের বিরুদ্ধে। বিষয়টি জানাজানির পর প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে ও কোর্ট পুলিশের ওসি খন্দকার জাকির হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে ঢাকার রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। 

শনিবার পুলিশের ঢাকা রেঞ্জর ডিআই জি এ কে এম আওলাদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। 

এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি শিবপুর উপজেলার সৃষ্টিঘর আটাশিয়া এলাকায় মনির হোসেনের লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি গাঁজা উদ্ধার করেন তৎকালীন ডিবি পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার। জব্দ করা গাঁজা তিনি নরসিংদী ডিবি অফিসে নিয়ে যান এবং ওসি কামরুজ্জামানকে অবহিত করেন। জব্দ তালিকায় ৯৬ কেজি গাঁজার বাজার মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা দেখানো হয়। 

আইন অনুযায়ী জব্দ মালামাল আদালতে উপস্থাপন করা হয়। ওই সময় আদালতের বিচারক ওই ৯৬ কেজি গাঁজা ধ্বংস করে বা পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। কিন্তু মো. কামরুজ্জামান নরসিংদী কোর্ট পুলিশের অফিসার্স ইনর্চাজ (ওসি) খন্দকার জাকির হোসেনকে ম্যানেজ করে ওই ৯৬ কেজি গাঁজা মাধবদী আলগী এলাকার মাদক ব্যবসায়ী মায়া প্রধানের কাছে বিক্রি করে দেন বলে অভিযোগ উঠেছে। 

প্রতি কেজি গাঁজার বাজার মূল্য ২৫ হাজার টাকা হলেও ওসি কামরুজ্জামান চিহ্নিত মাদক ব্যবসায়ীর কাছে ওই গাঁজা ১৫ হাজার টাকা কেজি দরে ১৪ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করেন এবং তারা টাকা ভাগ করে নেন বলেও অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে নরসিংদী পুলিশ সুপারের কাছে মৌখিক অভিযোগ করেন দায়িত্বরত পুলিশ সদস্য। তবে আদালতের নথিতে দেখা যায় জব্দ ৯৬ কেজি মাদক ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে মো: কামরুজ্জামান বলেন, আমাদের অফিসার অলামত জব্দ করেছেন এবং তা জব্দ তালিকা করে কোর্টে পাঠিয়েছেন। কোর্ট তা রিসিভ করেছে এবং ধ্বংস করেছে। এই অর্ডারও আমার অফিসে আছে। এখন কোট ধ্বংস করেছে না করে নাই সেটা তো কোর্টের ব্যাপার। এখানে আমার কী দায় আছে? এখানে আমার তো কোনো জবাব নেই। তাছাড়া আলামত ধ্বংস করার দায়িত্ব সংশ্লিষ্ট ম্যাজিষ্ট্রেটের।

গাঁজা বিক্রির বিষয়ে তিনি বলেন, এটা ভিত্তিহীন একটি অভিযোগ। এখানে আমি ষড়যন্ত্রের শিকার। কি ষড়যন্ত্রের শিকার তা যাচাই করে দেখেন।

তিনি আরও বলেন, আমি বিক্রি করলে কোর্ট কি ধ্বংস করলো?

নরসিংদী কোর্ট পুলিশের ওসি খন্দকার জাকির হোসেন বলেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মালামাল ধ্বংস করা হয়েছে। মালামাল আমার হাতে আসেনি, আমার মাধ্যমে যাইনি। শুধু দায়িত্বে ছিলাম বলে আমি বলির পাঠা হলাম। আমি কোনো অপরাধ করিনি।

এ বিষয়ে নরসিংদী পুলিশ সুপার মো: আব্দুল হান্নান বলেন, ওসি ডিবির বিরুদ্ধে উদ্ধার হওয়া মাদক ধ্বংস না করে বিক্রির একটি মৌখিক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে অফিসিয়ালি তদন্ত চলছে। তাই কোনো মন্তব্য করতে চাই না। প্রথমে সত্য মিথ্যে যাচাই হোক। তদন্ত শেষে এর বিস্তারিত বলা যাবে।

আরবিএস
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর