মনোহরদীতে গাড়ি আটকে ডাকাতি

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১১:১০ এএম

নরসিংদীর মনোহরদীতে সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বেসরকারি নেসলে কম্পানির পিকআপ ভ্যান আটকে প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মনোহরদী-ড্রেমেরঘাট আঞ্চলিক সড়কের গজারিয়া স্লুইসগেটে এই ঘটনা ঘটে।

গাড়িচালক জানান, সকালে মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন পরিবেশকের গোদাম থেকে নেসলে কম্পানির পণ্য পরিবহনকারী একটি পিকআপ ভ্যান মালামাল নিয়ে বিক্রির জন্য বের হয়। চালাকচর, চকবাজার এবং নোয়াকান্দী বাজারে বিক্রি শেষে মনোহরদী ফিরছিলো। লেবুতলা ইউনিয়নের গজারিয়া স্লুইসগেটের সামনে পৌঁছলে সাদা রংয়ের একটি হায়েস গাড়ি সড়কের মাঝে দাঁড় করিয়ে কম্পানির গাড়িটি আটকায়। এসময় ডাকতদের গাড়ি থেকে ৭-৮ জন মুখোশপড়া যুবক ধারালো অস্ত্র দিয়ে পিকআপের সামনের গ্লাসে কোপ দেয়। অন্য একজন গাড়ির দরজায় আঘাত করে খুলে ফেলে। এ সময় ভেতরে বসা দুই বিক্রয়কর্মীর সঙ্গে থাকা প্রায় তিন লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ডাকাতরা দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যায়।

নেসলের মনোহরদী পরিবেশক কার্যালয়ের ব্যবস্থাপক মাছুম মিয়া বলেন, মার্কেট থেকে মালামাল বিক্রি শেষে ফেরার পথে ৭-৮ জন ডাকাত এসে গাড়ি ভেঙে হামলা চালিয়ে ব্যাগে থাকা টাকা নিয়ে চলে যায় এবং ব্যাগে পণ্য বিক্রির দুই লাখ ৯০ হাজার টাকা ছিলো।

আরবিএস
নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর