পদ্মায় জেলের জালে সাড়ে ২৮ কেজির কাতল

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০১:১৮ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২৮ কেজি ৫০০ গ্রাম। এরইমধ্যে মাছটি রাজধানী ঢাকার গুলশানে ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে। 

মঙ্গলবার ভোরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে শওকত হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে শওকত হালদার বলেন, মঙ্গলবার ভোররাত থেকে সঙ্গীদের নিয়ে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট ও পাটুরিয়া ঘাটের মাঝামাঝি পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর জাল টান দিলে একটি বড় কাতল মাছ জালে আটকা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের ৫ নম্বর ফেরিঘাট এলাকার আনু খাঁর আড়তে নিয়ে আসলে ওজন দিলে দেখা যায় মাছটির ওজন ২৮ কেজি ৫০০ গ্রাম।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ বলেন, সকালে আনু খাঁর আড়তে সাড়ে ২৮ কেজি ওজনের কাতল মাছটি উন্মুক্ত নিলামে উঠলে আমি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৬৭ হাজার ২০০ টাকা কিনে নিই। পরবর্তীতে মাছটি বিক্রির জন্য ফেইসবুকে পোস্ট করলে ঢাকার গুলশানের এক ব্যবসায়ী ২ হাজার ৫০০ টাকা কেজি দরে ৭০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা ও যমুনার মোহনায় খাদ্যের প্রাচুর্য বেশি । যে কারণে এই এলাকায় মাছ বেশি থাকে। এখানে পানির গভীরতা বেশি থাকায় বড় বড় মাছ সেখানে বিচরণ করে। পদ্মা নদীর বড় আকৃতির এই মাছগুলো যখন ধরা পরে তখন জেলে পরিবারে আনন্দ বিরাজ করে। মূলত নদীতে সরকারি বিধিনিষেধ সঠিকভাবে পালন হওয়ায়ই এমন বড় বড় মাছ তৈরি হয়।  

আরবিএস
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর