পথ ভুলে নরসিংদী যাওয়া মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, গ্রেপ্তার এক

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৬:৫৪ পিএম

নরসিংদীর মনোহরদী উপজেলায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।

এর আগে বুধবার রাতে মনোহরদী উপজেলার উত্তর চরমান্দালিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার সুমন মিয়া (৪২) নামে ওই এলাকার বাসিন্দা।

পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, ৯ মার্চ গাজীপুরের শ্রীপুর এলাকার ৩০ বছর বয়সি মানসিক ভারসাম্যহীন ওই নারী পরিবারের অগোচরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ১২ মার্চ শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নিখোঁজের পরিবার।

পথ ভুলে ওই নারী মনোহরদীতে চলে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় ওই নারীকে উত্তর চরমান্দালিয়া গ্রামের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন সুমন মিয়া। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ওই নারীকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

খবর পেয়ে নির্যাতনের শিকার ওই নারীর বোন মনোহরদী থানায় সুমন মিয়াকে আসামি করে মামলা করেন বলে জানান পুলিশ সুপার।

রাতে অভিযান চালিয়ে সুমন মিয়াকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান আব্দুল হান্নান।

আরবিএস
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর