লাঙ্গলবন্দে ‘ব্রহ্মপুত্র আহ্বান ও গঙ্গা আরতি’ অনুষ্ঠিত

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৫২ পিএম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের রাজঘাটে ব্রহ্মপুত্র আহ্বান ও গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তাপস কর্মকারের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতাসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ব্রহ্মপুত্র নদে শুক্রবার দিনগত রাত ২টা থেকে শুরু হবে লাঙ্গলবন্দ অষ্টমী স্নানোৎসব। হিন্দু সম্প্রদায়ের এ স্নানোৎসব শেষ হবে শনিবার দিনগত রাত ১২টা ৫১ মিনিটে। 

স্নানোৎসব উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার নিরাপত্তা প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

আরবিএস
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। তবে তাদের বাবা এখনো নিখোঁজ রয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে এক নারী নিহত হয়েছেন এবং একই পরিবারের চারজন সদস্য নিখোঁজ রয়েছেন। ট্রলারের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় বাল্কহেডসহ চারজনকে আটক করেছে নৌপুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বৈদ্যেরবাজার এলাকা থেকে তাদের আটক করা...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের শিল্পপ্রতিষ্ঠানে যাতায়াতকারী পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান থেকে নিয়মিত চাঁদা দাবি এবং গাড়ি চালককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ...
লিওনেল মেসির বিদায়ের ঘোষণার পর পুরো আর্জেন্টিনা ফুটবলে এখন কান্নার সুরের পাশাপাশি এক বিরাট বড় প্রশ্ন উঁকি দিচ্ছে, ডিয়েগো মারাদোনা ও লিওনেল মেসির রেখে যাওয়া ফুটবল জগতের সবচেয়ে ওজনদার ও পবিত্র '১০...
রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশের পতাকা হাতে দলের সদস্যদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর