আন্তঃনগর ট্রেনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে রেল অবরোধের ঘোষণা

আপডেট : ১৩ মে ২০২৫, ০৬:০২ পিএম

ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে সরাসরি চারটি আন্তঃনগর ট্রেন চালুসহ বিভিন্ন দাবিতে দুইদিন রেল অবরোধের ঘোষণা দিয়েছেন জেলাবাসী। 

আগামীকাল বুধবার (১৪ মে) ও পরেরদিন বৃহস্পতিবার (১৫ মে) এ রেল অবরোধ কর্মসূচি পালিত হবে। ঢাকার চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) আলাদাভাবে এই কর্মসূচি ঘোষণা করেছে। 

মঙ্গলবার (১৩ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সুজন নেতারা তাদের বুধবারের কর্মসূচি ঘোষণা করেন।

অন্যদিকে ঢাকার চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির আয়োজনে বৃহস্পতিবারের রেল অবরোধ কর্মসূচির কথা টেলিফোনে নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলওয়ার হোসেন।

এ নিয়ে এরইমধ্যে স্থানীয়ভাবে এবং সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছে সংগঠন দু'টি। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম দিন বুধবার সকাল ১০টায় রেল স্টেশনে দেড় ঘণ্টা শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করা হবে। এ সময় স্টেশনে মানববন্ধন কর্মসূচিও পালিত হবে। পরদিন বৃহস্পতিবারও দুই ঘণ্টা রেল অবরোধ কর্মসূচি পালিত হবে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী চারটি আন্তঃনগর ট্রেন ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেস চলাচল করে। অথচ সুযোগ থাকা সত্ত্বেও এই ট্রেনগুলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন হিসেবে চলাচল করে বনলতা এক্সপ্রেস। রেল কর্তৃপক্ষের উদাসীনতা ও আঞ্চলিক বৈষম্য মনোভাবের কারণে চাঁপাইনবাবগঞ্জবাসী রেল যোগাযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে। 

অন্যদিকে সুজন চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল সংবাদ সম্মেলনে তাদের আট দফা তুলে ধরে বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সব আন্তঃনগর ট্রেন চালু হওয়া জেলাবাসীর প্রাণের দাবি। তাছাড়া জনগণের প্রত্যাশিত সোনামসজিদ স্থল বন্দর পর্যন্ত চার লেনের রাস্তাসহ রহনপুর ও সোনামসজিদ স্থল ও রেল শুল্ক স্টেশনকে আধুনিকায়ন করার পাশাপাশি রেলের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে যে আট দফা দাবি রয়েছে তার বাস্তবায়ন জরুরি। এ দাবি আদায়ে শান্তিপূর্ণ অবরোধসহ লাগাতার কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলবে।

সংবাদ সম্মেলনে লিখিত দাবি উত্থাপন করেন সুজনের জেলা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি খায়রুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খাঁন সিনহা, সিনিয়র সহ-সভাপতি মাসিদুর রহমানসহ অন্যরা।  

এর আগে এ নিয়ে সুজন (সু-সাশনের জন্য নাগরিক) ১ মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন এবং ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি ঢাকায় এক প্রেস কনফারেন্স করে।

আরবিএস
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর