চোরাই পণ্য ধরতে গিয়ে নৌকাডুবি, বিজিবি সদস্য নিখোঁজ

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৮:৪৫ পিএম

সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্য আটক করতে গিয়ে নৌকা ডুবে মাসুম বিল্লাহ নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিখোঁজ হয়েছেন।

শনিবার (৯ আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার সদর ইউনিয়নের আমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে
 
বিজিবি’র ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতীয় চোরাই পণ্যবাহী একটি নৌকার সঙ্গে সংঘর্ষে বিজিবির নৌকাটি ডুবে যায়। এতে এক সিপাহী নিখোঁজ হন। খবর পেয়েই বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলের দিকে রওনা হন।

এদিকে ঘটনার পরপরই স্থানীয়রা এবং বিজিবির অন্যান্য সদস্যরা নিখোঁজ মাসুম বিল্ল্যাহকে উদ্ধারের জন্য তৎপরতা শুরু করেন। পরবর্তীতে খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর নির্দেশনায় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দেয়।

আরবিএস
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর