চুরি করতে বাধা দেয়ায় গৃহবধূকে হত্যা, গণধোলাইয়ে এক অভিযুক্তের মৃত্যু

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরি করতে বাধা দেয়ায় আমেনা বেগম নামে গৃহবধূকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় এলাকাবাসী মেহেদী নামে এক অভিযুক্তকে আটক করে। পরে উত্তেজিত জনতার গণধোলাইয়ে তার মৃত্যু হয়। 

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমেনা বেগম কেরাবো এলাকার দেওয়ান কামরুজ্জামান বাবুলের স্ত্রী। 

গণধোলাইয়ে নিহত মেহেদী কাঞ্চন পৌরসভার মস্তাপুর এলাকার রেজাউলের ছেলে। তিনি টাইলসের কাজ করতেন বলে জানা গেছে। 

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, কেরাবো এলাকার কামরুজ্জামান বাবুলের বাড়িতে গত চারদিন পূর্বে টাইলস বসানোর কাজ করেছিল মেহেদীসহ কয়েকজন। শুক্রবার দুপুরে বাড়ি ফাঁকা ভেবে চুরির উদ্দেশ্যে মেহেদী ঘরের ভেতর প্রবেশ করে। এসময় ঘরের ভেতরে থাকা আমেনা বেগম তাকে বাধা দিলে মেহেদী তার হাতে থাকা ধারালো ছোরা দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে আমেনা বেগমকে। 

পরে মুমূর্ষু অবস্থায় আমেনা বেগমকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

এদিকে মেহেদী পালিয়ে যাবার সময় আশপাশের লোকজন তাকে আটক করে। আমেনা বেগমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মেহেদীকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ দুইটির ময়নাতদন্তের জন্য প্রাথমিক সুরতাল সম্পন্ন করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরবিএস
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর