‘তেল নাই’ লেখা পাম্পে মিললো মজুত তেল, এরপর...

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১০:৩৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ‘তেল নাই’ লিখে রাখা একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে মজুত করা তেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পুখুরিয়া এলাকার নয়ন ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল।

অভিযান সূত্রে জানা গেছে, পাম্পটিতে ২ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল মজুত রাখার প্রমাণ পাওয়ায় ২০০৯ সালের সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারায় কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মজুত করা তেল উপস্থিত মোটরসাইকেল আরোহীদের মধ্যে জনপ্রতি ২০০ টাকা করে বিতরণের নির্দেশ দেওয়া হয়।

ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর মাত্র দুই দিন আগে জেলার গোমস্তাপুর উপজেলায় ‘তেল নাই’ লিখে রাখা অন্য একটি পাম্পে অভিযান চালিয়ে প্রায় ৯ হাজার লিটার তেলের সন্ধান পেয়েছিল ভ্রাম্যমাণ আদালত। জেলায় বারবার এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্য দেখা দিয়েছে।

একাত্তর/আরএ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীর মুখে পানি উন্নয়ন বোর্ডের স্লুইচ গেট বন্ধ থাকায় খিরির বিল এলাকার অন্তত ৩৩ থেকে ৩৫ হাজার বিঘা দুই ফসলি কৃষি জমি পানির নিচে রয়েছে। জমিতে পানির পাশাপাশি কচুরিপানার...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া সেই কন্যাসন্তানের ঠাঁই হয়েছে রাজশাহীর বোয়ালিয়ার ‘ছোটমণি নিবাসে’।
চাঁপাইনবাবগঞ্জের বালুর ভেতরে পুঁতে রাখা লুঙ্গিতে মোড়ানো অবস্থায় জীবিত এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ হেরোইনসহ মো. সহুবুল ইসলাম (৬০) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশসীমায় হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ‘সফলভাবে’ প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এই আকাশযুদ্ধের ঠিক পরপরই রিয়াদের কিং...
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক লক্ষ্য অর্জন এখনো সম্পূর্ণ হয়নি বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তেহরান নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ...
দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং বিচারবহির্ভূত সহিংসতার মাত্রা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত অক্টোবর মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে দেশের...
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর