যুদ্ধবিরতির প্রভাবে স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম বিমানবন্দরের ফ্লাইট চলাচল

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০২:২৫ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। গত দু’দিনে কিছুসংখ্যক ফ্লাইট চালু হলেও এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরেনি আকাশপথ।

রোববার (১২ এপ্রিল) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সরকারি বার্তা সংস্থাকে জানান, শুক্রবার ও শনিবার (১০ ও ১১ এপ্রিল) মধ্যপ্রাচ্যগামী এবং সেখান থেকে আগত বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৫টি আগমন (অ্যারাইভাল) এবং ১১টি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট পরিচালিত হয়েছে। তবে একই সময়ে ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আগমন ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ও চারটি প্রস্থান ফ্লাইট। 

এছাড়া এয়ার আরাবিয়ার শারজাহ রুটের একটি আগমন ও একটি প্রস্থান এবং সালাম এয়ারের মাস্কাট রুটের একটি আগমন ও একটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়। 

ইব্রাহীম খলিল বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো আবার সচল হতে শুরু করেছে।

তিনি আরও জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অস্থিরতার জেরে এ পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ২৯৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়।

বিমানবন্দর সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে। তবে যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হলে ফ্লাইট চলাচল দ্রুতই আগের অবস্থায় ফিরবে বলে আশা করা হচ্ছে।

আরবিএস
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর