আশুগঞ্জে ট্রাকচাপায় দুই প্রবাসী নিহত

আপডেট : ১৫ মে ২০২৬, ০৭:৩০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় দুই প্রবাসী নিহত হয়েছেন। 

শুক্রবার (১৫ মে) বিকেলে আশুগঞ্জের সোনারামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের শাহাদ আলীর ছেলে শাহ আলম ও একই এলাকার আলকাছ মিয়ার ছেলে জিয়ারুল।

নিহতদের মধ্যে জিয়ারুল সৌদী প্রবাসী ও শাহআলম দুবাই প্রবাসী। সম্প্রতি দুইজনই দেশে এসেছেন।  

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সরাইল উপজেলার পানিশ্বর থেকে মোটরসাইকেল নিয়ে আশুগঞ্জ আসছিলেন শাহ আলম ও জিয়ারুল। সোনারামপুর এলাকায় আসার পর বিপরীতদিক থেকে আসা ঢাকা থেকে সিলেটগামী মালবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই প্রবাসীর মৃত্যু হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু'জনের মরদেহ উদ্ধার করে।   

সরাইল খাটিহাতা হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের জানান, বিকেল দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে দু'জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে গেছে। মালবাহী ট্রাকটি আটক করা হয়েছে। পরে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরবিএস
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর