গৌরনদী-আগৈলঝাড়া হানাদার মুক্ত দিবস

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ এএম

গৌরনদী ও আগৈলঝাড়া মুক্তি দিবস ২২ ডিসেম্বর। ১৯৭১ সালের আজকের এ দিনে এই দুই উপজেলা হানাদার মুক্ত হয়। ১৬ ডিসেম্বর দেশের বিজয় ঘোষিত হলেও গৌরনদী ও আগৈলঝাড়া পাকহানাদার মুক্ত হয়নি সে সময়।

টানা ২৮ দিন মুক্তি বাহিনী ও মুজিব বাহিনীর আক্রমণের পর ১৯৭১ সালের এ দিনে গৌরনদী কলেজ ক্যাম্পে অবস্থানরত শতাধিক পাকসেনা মিত্র বাহিনীর হাতে আত্মসমর্পণ করে। আর এর মধ্য দিয়ে ওইদিন এ দুই উপজেলা হানাদার মুক্ত হয়।

সে সময় ২২ ডিসেম্বর শতাধিক পাকসেনা মিত্রবাহিনীর কাছে গৌরনদী কলেজ মাঠে আত্মসমর্পণ করেন। যার মধ্য দিয়ে বাংলাদেশের সর্বশেষ হানাদারমুক্ত এলাকা হয় আগৈলঝাড়া ও গৌরনদী। যে কারণে এই দিনটি আগৈলঝাড়া-গৌরনদী হানাদার মুক্ত দিবস হিসেবে পালিত হয়।

হানাদার মুক্ত দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।

একাত্তর/আরএ
বরিশালে বাসের চাায় মোটরসাইকলে আরোহী এক দম্পতি ও তাদের কোলে থাকা শিশু সন্তানসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।
বরিশালের গৌরনদী উপজেলায় নিখোঁজের একদিন পর সাফওয়ান (৫) নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় ইউপি সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। 
রাসেল’স ভাইপার আতঙ্কে টেঁটা বা ঝুপি কেনার হিড়িক পড়েছে বরিশালের আগৈলঝাড়ায়। দম ফেলার সময় পর্যন্ত পাচ্ছেন না আগৈলঝাড়ার টেঁটা তৈরির মৌসুমি কারিগররা।
বরিশালের গৌরনদীর অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন মাহিলারা মঠ। প্রায় তিনশ’ বছরের পুরোনো ২৭ দশমিক ৪৩ মিটারের হেলে থাকা মঠটি মন্দির শিল্পের অপূর্ব নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর