নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, ইউপি সদস্যসহ আটক দুই

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১০:০২ পিএম

বরিশালের গৌরনদী উপজেলায় নিখোঁজের একদিন পর সাফওয়ান (৫) নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় ইউপি সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার ভোরে উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের রাস্তার পাশের একটি জমি থেকে শিশু সাফওয়ানের মরদেহ উদ্ধার করা হয়। এর জেরে উত্তেজিত এলাকাবাসী আটকদের বাড়িতে হামলা চালিয়েছে।  

নিহত সাফওয়ান ওই গ্রামের ইমরান শিকদারের ছেলে। সাফওয়ানের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দুইটার দিকে স্থানীয় অন্যান্য শিশুদের সাথে খেলতে গিয়ে রহস্যজনকভাবে সাফওয়ান নিখোঁজ হয়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে রাতে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাফওয়ানের দাদা বারেক শিকদার।

আটক দুই।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে স্থানীয় মান্না বেপারীর বিল্ডিংয়ের পিছনের একটি জমির মধ্যে শিশু সাফওয়ানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করেছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে একই বাড়ির লোকমান চৌধুরীর বসত ঘরে তল্লাশি চালিয়ে হত্যার বেশকিছু আলামত জব্দ করা হয়েছে। পরবর্তীতে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য লোকমান চৌধুরীর ছেলে রুমান চৌধুরী ও স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটক ইউপি সদস্য মোজাম্মেল হোসেন বলেন, বিনা কারণে তাকে এলাকার কতিপয় ব্যক্তি মারধর করে গুরুতর আহত করেছে। 

নিহত শিশুর দাদা বারেক শিকদারের সাথে জমিজমা নিয়ে প্রতিবেশী লোকমান চৌধুরীর দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে জানিয়ে এলাকাবাসী বলছে, সাফওয়ান হত্যাকাণ্ডের সাথে ইউপি সদস্যের সরাসরি জড়িত থাকার আলামত রয়েছে। 

এদিন হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে দফায় দফায় বিক্ষোভ করেছে এলাকাবাসী।  

আরবিএস
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর