বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার দিনগত রাত সোয়া দশটার দিকে আগৈলঝাড়া সাব রেজিস্টার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন কাঠিরা গ্রামের শাহীন হাওলাদারের ছেলে মেহেদী হাওলাদার। অপরজন ভ্যানচালক, তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
আগৈলঝাড়া থানার এসআই নুরে আলম জানান, রাতে অজ্ঞাতনামা ভ্যান চালক কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ির যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে এটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত অবস্থায় ওই মোটরসাইকেলের চালক ও ভ্যান চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করা হয়। এসময় পথেই ভ্যান চালকের মৃত্যু হয়।
নিহত মোটরসাইকেল আরোহীও একজন ভ্যান চালক ছিলো বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।
এসআই নুরে আলম জানিয়েছেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারকে জানানো হয়েছে।
