হঠাৎ অসুস্থ ৩১ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৭:৪২ পিএম

ভোলায় একটি বিদ্যালয়ে পাঠদান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া ৩১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়লেও চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কিছু নেই। তারা দ্রুতই সুস্থ হবে।

মঙ্গলবার জেলার সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়টির সহকারী শিক্ষক আবু সাঈদ জানান, ক্লাস চলাকালে জিহাদ নামের এক ছাত্র হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানার পর দেখা যায় মুহূর্তের মধ্যেই অন্য শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। প্রথমে ২৬ জন শিক্ষার্থীকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে আরও পাঁচ জন অসুস্থ হয়। এখন মোট ৩১ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ভোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক তায়েবুর রহমান বলেন, ম্যাস সাইকোজনিক ইলনেসে (এমপিআই) সামাজিক ঘটনার কারণে একদল লোক একই সময়ে অসুস্থ বোধ করে। যদিও এর জন্য কোনো শারীরিক বা পরিবেশগত কারণ নেই। শিক্ষার্থীদের অসুস্থ হওয়া নিয়ে আতঙ্কের কিছু নেই, তারা শিগগিরই সুস্থ হয়ে উঠবে। 

একাত্তর/এসি
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর