পটুয়াখালীর প্রথম নারী উপজেলা চেয়ারম্যান মার্জিয়া নিতু

আপডেট : ২২ মে ২০২৪, ০৩:১৮ পিএম

বিপুল ভোটে বিজয়ী হয়ে চমক দেখালেন পটুয়াখালীর প্রথম নারী উপজেলার চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। ২১ মে গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রভাবশালী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ শাহিন শাহকে ১৫ হাজার ৫৪৯ ভোটের বড় ব্যবধানে হারিয়ে নির্বাচিত হন।

উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নিতু তার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। এ নিয়ে ছয় বারের মতো উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হলেও পটুয়াখালী জেলায় এই প্রথমবারের মতো কোন নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন। 

নির্বাচিত হওয়ার পরে প্রতিক্রিয়া জানান, এ বিজয় গলাচিপার মানুষের। তারা পরিবর্তন চেয়েছিলেন। তাদের ভালোবাসা আমি সিক্ত। আমি রাজনৈতিক পরিবারের মেয়ে। ভবিষ্যতে চেষ্টা করবো তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে।
 
তিনি বলেন, তার একমাত্র ভাই গলাচিপা পৌরসভার নির্বাচিত মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি। বাবা মরহুম আব্দুল খলিফাও ছিলেন পৌরসভার মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা। মা নুরুন্নাহার বেগম গলাচিপা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। রাজনৈতিক পরিমণ্ডলেই তার বড় হয়ে ওঠা। বঙ্গবন্ধু এবং তার কন্যার ভিশন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে একজন কর্মী হিসেবে কাজ করে এগিয়ে যেতে চাই চান তিনি।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়,  ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত গলাচিপা উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৪১ হাজার ৮৭০ জন। এর মধ্যে ভোট কাস্ট হয়েছে ৭৬ হাজার ৯৮২। বৈধ হিসেবে গণ্য হয়েছে ৭৫ হাজার ৩৪৩ ভোট। ভোটার উপস্থিতির হার ছিলো ৩১.৮৩ শতাংশ।

নবনির্বাচিত চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া মিতু আনারস মার্কা নিয়ে ৪৫ হাজার ৪৪৬ ভোট ও তার প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ সাহিন শাহ ঘোড়া মার্কা নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৮৯৭ ভোট। 

ওই উপজেলায় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান হলেন- ফরিদ হোসেন কোচিন ও তহমিনা আক্তার। 

একাত্তর/এসি
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর