ইসলামি আন্দোলন ৩০০ আসনে প্রার্থী দিতে সক্ষম : চরমোনাই পীর

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১০ পিএম

ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আমাদের দলকে ছোট মনে করলে হবে না। আল্লাহ আমাদের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার তৌফিক দিয়েছেন। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দলটির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   

গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা, তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ সাত দফা দাবি আদায়ের লক্ষে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে চরমোনাই পীর বলেন, ৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে, তারা বারবার আমাদের ধোঁকা দিয়েছে। আমাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছে। কিন্তু ক্ষমতার মসনদে বসে আর ইসলাম বা ইসলামি দলের কথা মনে রাখেনি। আমরা চাই আমাদেরকে আর কেউ ব্যবহার করে যাতে ইসলামকে ধ্বংস করতে করতে না পারে। ইসলামি আন্দোলনকে কখনোই তারা ব্যবহার করতে পারেনি, ভবিষ্যতেও পারবেনা। 

ইসলামি আন্দোলনের উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) মোসাদ্দেক হোসেন বাচ্চু হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলনের পটুয়াখালী জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মুহাম্মদ রুহুল আমিন, সাবেক উপজেলা সভাপতি আমির হোসেন মোল্লা, উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবদুল হান্নান, ইসলামি যুব আন্দোলনের সভাপতি এম এ ইউসুফ আলী, ইসলামি ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মদ সালাউদ্দিন আরিয়ান প্রমুখ।  

একাত্তর/এসি
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর