বঙ্গোপসাগরে মাছ ভর্তি ট্রলারডুবি

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৭:৩১ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ডুবে গেছে।

সোমবার (১৬ জুন) সকাল ৭টার দিকে মাছ ধরে ফেরার পথে বঙ্গোপসাগরের শেষ বয়ার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রলারে থাকা ১২ জন জেলে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু ডুবে যাওয়া ট্রলার, মাছ ও জাল হারিয়ে বড় ধরণের ক্ষতির মুখে পড়েছেন মালিক।

জানা গেছে, ওই ইউনিয়নের চরগঙ্গা গ্রামের মোশাররফ প্যাদার মালিকানাধীন ট্রলারটি এক সপ্তাহ আগে মাছ ধরতে সাগরে গিয়েছিল। ৮ হাজার পিস মাছ নিয়ে ফেরার পথে ঢেউয়ের তোড়ে ট্রলারটির তলা ফেটে যায়। একপর্যায়ে পানি ঢুকে ট্রলারটি ডুবে যায়।

সাথে থাকা অন্য একটি ট্রলারের সহায়তায় জেলেদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। তবে ডুবে যাওয়া ট্রলার, মাছ ও মালামাল উদ্ধার করা যায়নি।

ট্রলারের মালিক মোশাররফ প্যাদার ভাই মোতালেব প্যাদা বিষয়টি নিশ্চিত করেন।

রাঙ্গাবালী থানার ওসি এমারৎ হোসেন জানান, তিনি এ বিষয়ে অবগত নন। তবে খোঁজখবর নিচ্ছেন।

একাত্তর/আরএ
পটুয়াখালীর কলাপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
একদিকে সাগরের বিস্তীর্ণ জলরাশি, অন্যদিকে নদীর বুক চিরে ছুটে চলা জেলে নৌকার সারি। কোথাও বালুচরে লাল কাঁকড়ার ছোটাছুটি, কোথাও ঝাউবনের পাতায় বাতাসের মৃদু দোলা; আবার কোথাও সবুজ বনের নীরবতা ভেঙে ভেসে...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। 
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেই উত্তাল সাগরে বিপদে পড়েছেন ১৮ জেলে। ট্রলারের পাখা ভেঙে যাওয়ায় চারদিন ধরে সাগরে ভাসছে তাদের মাছ ধরার ট্রলার এফবি তাওসীন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উত্তাপের মাঝেই নিউইয়র্কে এক অনন্য মানবিক সুর তুললেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অধিবেশনের সাইডলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ছয়জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৬ জনে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর