বগি সংকটে শাটলের ছাদে শিক্ষার্থীরা, গাছের ধাক্কায় আহত ২০

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৬ এএম

শাটল ট্রেনের ছাদে যাওয়ার সময় গাছের ধাক্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, ট্রেনের ভেতরে জায়গা না হওয়ায় ছাদে যাতায়াত করতে হয় তাদের।

বৃহস্পতিবার রাতে চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, নগরীর বটতলী স্টেশন থেকে বৃহস্পতিবার রাতে ছেড়ে আসা শাটল ট্রেন চৌধুরীহাট এলাকায় পৌঁছলে হেলে থাকা গাছের ধাক্কায় ছাদে থাকা শিক্ষার্থীরা আহত হয়। পরে ট্রেনটি ক্যাম্পাসে পৌঁছলে শিক্ষার্থীরা নেমে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে দেয়। এ সময় তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে। শিক্ষার্থীরা দ্রুত শাটল ট্রেনে আরও বগি বাড়ানোর দাবি জানান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ১৬ জন এখনও ভর্তি আছেন।

বৃহস্পতিবার রাত ১২টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখতে যান চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার। তিনি আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নেন। চিকিৎসায় কোনো ত্রুটি না হয়, এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

একাত্তর/আরএ
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেট সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘জুলাইয়ে এখানকার সবাই কোনো না কোনোভাবে যুক্ত ছিল। বর্তমান বাংলাদেশকে যদি আমরা আসলেই দাঁড় করাতে চাই,...
‘হাড় নেই চাপ দিবেন না’ একটি  সতর্কবার্তা। খুলিহীন মাথায় মোড়ানো ব্যান্ডেজে কালো মার্কার দিয়ে লেখা সতর্কবার্তাটি। এটি শুধু সতর্কবার্তা নয়, মামুন মিয়ার জীবনের নাজুক অবস্থারও প্রতিফলন।  
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় সংঘর্ষের দ্বিতীয় দিনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও এক...
কক্সবাজার সমুদ্রে ছবি তুলতে গিয়ে ভেসে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে আসিফ আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর