চট্টগ্রামে বিএনপি-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৩৬ এএম

চট্টগ্রামের পুরাতন চান্দগাঁও মৌলভীপুকুর পাড় এলাকায় পুলিশ-বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভোট গ্রহণের দিন সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ভোট বর্জন করে হরতালের সমর্থনে এ সময় বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং পুলিশকে লক্ষ্য ইট-পাটকেল ছুড়েন। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা।

এ সময় তাদের বাধা দিলে পুলিশের ওপর হামলা চালায় বিএনপির নেতা-কর্মীরা। কয়েকজন এলাকাবাসী জানিয়েছেন, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিতেই এই আতঙ্ক ছড়ানো হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ( উত্তর) মোখলেছুর রহমান বলেন,  ভোটারদের কেন্দ্রে যেতে বাধা সৃষ্টি করা এবং তাদের মধ্যে ভীতি সঞ্চার করতে এ নাশকতার চেষ্টা করা হয়েছিল।

তিনি বলেন, পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণ ঘটায় বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

আরবি
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর