ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক কিশোর অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের গাওরাটুলি কবরস্থান সংলগ্ন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোর আশিক মিয়া (১৬) উপজেলার কলাকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের আফজাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মরদেহ পানিতে আংশিক ভাসতে দেখে বাঞ্ছারামপুর মডেল থানায় খবর দেন এলাকাবাসী। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর হতে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিবার জানায়, নিহত আশিক অটোরিকশা চালক। শুক্রবার বিকালে ঘর থেকে অটোরিকশা নিয়ে বেরিয়ে আর ফিরে আসেননি তিনি।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানান, রাতে দুষ্কৃতিকারীরা আশিককে শ্বাসরুদ্ধ করে হত্যা করে হাত-পা বেঁধে পুকুরের পানিতে ফেলে অটোরিকশাটি নিয়ে যায় বলে ধারনা করা হচ্ছে। তাকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
টমেটো কেনা নিয়ে মারামারি, ছুরিকাহত তরুণের মৃত্যু